সুদের করাল গ্রাসে যেন একটি প্রাণও ঝড়ে না পড়ে শীর্ষক মানববন্ধন
- Update Time : ১০:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“সুদমুক্ত সমাজ চাই” “ সুদের করাল গ্রাসে যেন একটি প্রাণও ঝড়ে না পড়ে” দাবীতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন করেছে।
শনিবার সকাল ১০টায় সোনাপুর বাজার ব্যবসায়ী বৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে সোনাপুর বাজার বণিক সমিতির আহŸায়ক আঃ মন্নানের সভাপতিত্বে বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, সোনাপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আজিজ ইকবাল, সোনাপুর বাজার মসজিদের ইমাম বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর পেঁয়াজ বাজারের ইজারাদার অমল কুমার ঘোষ (৬৫) দেনাগ্রস্থ হয়ে সুদেকারবারীদের খপ্পরে পড়েন। টাকা পরিশোধ করার পরও তাকে লাঞ্ছিত করে। সুদেকারবারীদের অব্যাহত চাপ ও লাঞ্ছিত হয়ে আতœহত্যা করেছে। তার এ আতœহত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সুদের করাল গ্রাসে যেন আর কোন প্রাণ না ঝড়ে। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সুদে কারবারীরা সমাজের শত্রæ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































