সভাপতি মনিরুজ্জামান , সম্পাদক হায়াত আলী : রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটি ঘোষনা
- Update Time : ০৬:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ৪০১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৫ বছরের জন্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি রাজবাড়ী জেলা শাখার আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
এতে মোঃ মনিরুজ্জামানকে সভাপতি ও মোঃ হায়াত আলীকে সাধারন সম্পাদক করে ৫ জনের নাম ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পরিমল কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মন্ডল, মহিলা সম্পাদিকা রোজিনা আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন।
রোববার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাব এলাকায় জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা কমিটির সাবেক সভাপতি এসএম এ মান্নান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলার সভাপতি মনিরুজ্জামান, অর্থ সম্পাদক হুসাইন আহম্মেদ, পাংশার সভাপতি হায়াত আলী, কালুখালীর সভাপতি আব্দুল মান্নান, বালিয়াকান্দির সভাপতি গাউছেল আজম, গোয়ালন্দের সভাপতি বেলায়েত হোসেন সহ অনেকে।
জানাগেছে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি রাজবাড়ী জেলা শাখা ৪১ সদস্য বিশিষ্ট। আজ জেলা কমিটির সভার মাধ্যমে সভাপতি/সাধারন সম্পাদক সহ ৫ জনের আংশিক কমিটি ঘোষনা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষনা করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































