শ্লীলতাহানীর ভিডিও দৃশ্য ধারণ ও তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ –
- Update Time : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে কলেজ ছাত্রীকে অপহরণের পর শ্লীলতাহানীর ভিডিও দৃশ্য ধারণ ও তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে আদালতের নির্দেশে গত শুক্রবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
মামলায়, রাজবাড়ী জেলা শহরের লক্ষীকোল গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে মেহেদী হাসান হাবিব এবং মৃত দারোগ আলীর ছেলে ওহাব মোল্লা।
মামলার বাদী ওই ছাত্রীর বাবা জানান, তার মেয়ে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ইতোপূর্বে মেহেদী হাসান হাবিবের বাবা তার মেয়েকে হাবিবের সাথে বিয়ের প্রস্তাব দেয়। তবে তিনি ওই প্রস্তাব নাকজ করে দেন। এতে হাবিব ক্ষিপ্ত হয় এবং সে তার মেয়ের ক্ষতি করতে উঠে পরে লাগে। গত ২১ মার্চ সকাল ১০টার দিকে তার মেয়ে কলেজে যাবার উদ্দেশ্যে বেড় হয় এবং জেলা শহরের পাবলিক হেলথ মসজিদ সংলগ্ন এলাকায় পৌছায়। সে সময় হাবিব তার মেয়ের গতিরোধ করে এবং তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একটি অটোরিকশা গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এরপর জেলা শহরের বেড়াডাঙ্গা গ্রামের অজ্ঞাত এক ব্যক্তির বাড়ীতে তার মেয়েকে আটকে রেখে শ্লীলতাহানী করে হাবিব। যে সব দৃশ্য ভিডিওতে ধারণ করে ওহাব মোল্লা। সেই সাথে হাবিব ও ওহাব একটি কাবিন নামায় তার মেয়ের স্বাক্ষর করিয়ে নেয়। ওই সময় সুকৌশলে তার মেয়ে সেখান থেকে মুক্ত হয়ে বাড়ী ফিরে আসে। তবে সে ভয়ে কিছু বলেনি। যদিও দিন যত যায় তার চালচলন ও কথাবার্তা ভারসাম্যহীন হতে থাকে। বিষয়টি তার মা লক্ষ করে মেয়েকে অভয় দিয়ে ঘটনাটি জানতে সক্ষম হন। পরবর্তীতে ১ মে তার মেয়ে হাবিবকে তালাক প্রদান করে। হাবিব ওই তালাকের নোটিশ প্রাপ্ত হবার পর তাকে (বাদী) এবং তার মেয়েকে জীবননাশের হুমকী প্রদান করে। সেই সাথে হাবিব ও তার মেয়ের কিছু অন্তরঙ্গ মুহুর্তের ছবি ইন্টারনেটে ছেড়ে দেয় এবং আরো ছবি ছাড়ার হুমকী প্রদান করে। তিনি (বাদী) মানসম্মানের ভয়ে আপোষ মিমাংশ করার চেষ্টা করেও ব্যর্থ হন। যে কারণে গত ১১ জুন তিনি রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাবিব ও ওহাবকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, আদালতের নির্দেশে মামলাটি রাজবাড়ী থানায় রেকর্ড করা হয়েছে। সেই সাথে আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































