রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- Update Time : ১০:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
- / ২৭০ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
“সুস্থ দেহে সুন্দর মন-ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই শ্লোগানে রাজবাড়ীতে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল এগারোটায় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র স্কুল মাঠ প্রাঙ্গনে পায়রা উড়িয়ে ও মশাল প্রজ্বলন করে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
উদ্বোধনের পর মেয়েদের একশ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ সহ বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, অতিরিক্ত জেকা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুবর্ণা রানী সাহা, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সাবেক জেলা অফিসার আজিজা খানম প্রমূখ।
আগামীকাল বুধবার সকালে খেলা অংশগ্রহনকৃত বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়










































































































