ব্রেকিং নিউজঃ
বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া ঘোনারঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কুড়িপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত ইন্তাজ শেখের ছেলে আশরাফ শেখকে তার রোপণ করা গাঁজার গাছ এবং গাঁজার কলকি সহ আটক করা হয়।
পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানা পুলিশ জানায়, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আটক আশরাফ শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১






































































































