রাজবাড়ীতে মানসিক ভারসাম্যহিন কিশোরীকে ধর্ষণের অভিযোগ –
- Update Time : ০৯:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে কিছুটা মানসিক ভারসাম্যহিন প্রতিবন্ধী এক কিশোরী (১৪) কে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গতকাল সোমবার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে আলাল মন্ডল (৩০)।
ওই কিশোরীর বাবা জানান, কিছুটা মানসিক ভারসাম্যহিন হওয়ায় আলাল মন্ডল গত ১২ জুলাই বিকালে তার মেয়েকে পদ্মা নদীতে গোসল করার কথা বলে নিয়ে যায়। গোসল শেষে আলাল নদীর তীরে থাকা ঝোপের মধ্যে মেয়েকে ধর্ষণ করে এবং ওই কথা কাউকে বলতে নিষেধ করে। ওই ঘটনার এক দিন পর ১৪ জুলাই দুপুরে ফের আলাল তাদের বাড়ীতে যায় এবং নদীতে গোসল করার কথা বলে মেয়েকে নিয়ে যায়। ওই দিনও একই ভাবে সে মেয়েটিকে ধর্ষণ করে। তবে বাড়ীতে ফিরে মেয়েটি তার মা’সহ পরিবারের অন্যান্য সদস্যদের কাছে বিষয়টি প্রকাশ করে। ওই ঘটনার পর তা স্থানীয় ভাবে সমাধানের চেষ্টাও করা হয়। তবে সমাধান না হওয়ায় তিনি রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। গতকাল রাজবাড়ী হাসপাতালে মেয়েটির ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































