রাজবাড়ীতে বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত –
- Update Time : ০৯:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৩ Time View
লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা বিএনপি’র সাবেক আহবায়ক নইম আনসারী, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আসাদুজ্জামান লাল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ভিপি গাজী আহসান হাবিব, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কে সবুর শাহিন, পৌর বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী এহসানাুল করিম হিটু, মোবাদুর রহমান মিরাজ, শেখ আব্দুর রউফ হিটু, নুরুন্নবী সবুজ, আব্দুল খালেক, শাহ আলম, আব্দুল খালেক, আব্দুল্লাহ আল মামুন স¤্রাট প্রমুখ। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ও দাদশী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ লোকমান হোসেন। সভা পরিচালনা করেন, জেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক এ মজিদ বিশ^াস। এতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































