রাজবাড়ীতে নতুন পাঠ্যপুস্তক বিতরণী কার্যক্রামের উদ্বোধন করলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৯:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
স্বাস্থ্য বিধি মেনে রাজবাড়ীতে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ১২ দিন এ কার্যক্রম পরিচালিত হবে।
শুক্রবার সকালে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাকদের হাতে নতুন বই তুলে দেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস। অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল হাসান খানসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সে সময় বিদ্যালয়ের অল্প সংখ্যাক শিক্ষার্থী ও অভিভাবক স্বাস্থবিধি ও সামাজিক দুরত্ব মেনে অতিথিদের হাত থেকে বই নেন। পর্যায়ক্রমে বিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে বই দেয়া হবে জানান স্কুল কর্তৃপক্ষ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































