রাজবাড়ীর খানখানাপুরে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাসসহ কয়েকটি যানবাহনের সংঘর্ষ
- Update Time : ১০:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ তেলবাহী ট্রেনের ছয়টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলগেটে। ওই সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী ট্রেনটি আসার খবর পেয়ে খানখানাপুর রেলগেটের গেটম্যান রেলক্রসিংয়ের ব্যারিয়ার নামিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। তবে ট্রেনের পেছনের গার্ড ব্রেকসহ ছয়টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা দূরে ধীরগতিতে এগিয়ে আসছিল। বিষয়টি বুঝতে না পেরে গেটম্যান ব্যারিয়ার তুলে দিলে অপেক্ষমাণ যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশা রেলক্রসিং পার হতে শুরু করে। এ সময় বিচ্ছিন্ন হয়ে আসা বগিগুলো ওই যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































