রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত, জীবন উৎস্বর্গকারী ১৫ পরিবারকে সম্মাননা প্রদান
- Update Time : ১০:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ৫৯ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
কর্তব্যরত অবস্থায় জীবন উৎস্বর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।
শনিবার সকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইনস স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজবাড়ী জেলা পুলিশ সহ নিহত পুলিশ সদস্য পরিবারের সদস্যবৃৃন্দ।
পরে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিল শেডে নিহত পুলিশ পরিবারের সদস্য সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ (পিপিএম)।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কোর্ট ইন্সেক্টের মমিনুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শেখ মনিরুজ্জামান খানসহ সকল থানার ওসি ও নিহত পুলিশ পরিবারের সদস্যরা।
এ সময় নিহত পুলিশ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন। পরে কর্তব্যরত অবস্থায় নিহত ১৫টি পুলিশ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার দিয়ে সম্মাননা জানায় রাজবাড়ী জেলা পুলিশ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































