রাজবাড়ীতে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত, গোয়ালন্দে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- Update Time : ০৯:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ২৫৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে ওঠে। এক পর্যায়ে ঝড়ো হাওয়া, বজ্রপাতের শব্দের পাশাপাশি হয় প্রচুর বৃষ্টিপাত।
প্রচন্ড গরমের পর স্বস্তির বৃষ্টিতে শান্তির পরশ নেমে আসে। তবে ঝড়ো হাওয়ার কারণে গাছে থাকা কাঁচা আমের ক্ষতি হয়েছে।
রাজবাড়ীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দে শহিদুল ইসলাম (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া খালেক মৃধার পাড়ার জামাল মৃধার ছেলে।
বৃহস্পতিবার বিকালে গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধার হাট এলাকায় উস্তে ক্ষেতে কাজ করার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
মাঠে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































