বালিয়াকান্দিতে ৩ শিশু ছাত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড –
- Update Time : ১০:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা এলাকার একটি এতিমখানা ও বৃদ্ধাশ্রমে অবস্থান করা তিন জন এতিম শিশু ছাত্রীকে ধর্ষন ও যৌন নিপিড়ন করার দায়ে রবিউল ইসলাম (৩০) নামে ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন। দন্ড প্রাপ্ত রবিউল একই উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া মধুপুর গ্রামের উমর আলীর ছেলে।
মামলা সূত্রে জানাগেছে, ওই এতিমখানা ও বৃদ্ধাশ্রমের শিক্ষক রবিউল ইসলাম। সে ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর ছাত্রী (১২) সাথে সুসম্পর্ক গড়ে তোলে। গত ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারী এর মধ্যে বিভিন্ন তারিখ ও সময়ে ওই ছাত্রীকে আর্থিক প্রলোভন দেখিয়ে সকলের অগোচরে এতিমখানার মেয়েদের গোসল খানায় নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পুর্বক ধর্ষন করে। একই এতিমখানার অপর ছাত্রী (১০) কে টাকার লোভ দেখিয়ে ২০১৮ সালের ২০ জুন থেকে ২৫ জুনের মধ্যে যে কোন সময় একদিন মেয়েদের গোসলখানায় নিয়ে মোবাইলে পর্ণ ছবি দেখায় এবং ওই ছাত্রীর মুখের ভিতর পুরুষাঙ্গ দিয়ে যৌন নিপিড়ন করে। একই এতিমখানার আরেক ছাত্রী (৯) কে একই ভাবে টাকার লোভ দেখিয়ে ২০১৯ সালের ২ জানুয়ারী দুপুরে গোসলখানায় নিয়ে একই ভাবে যৌন নিপিড়ন করে। উক্ত ছাত্রীরা বিষয়টি এতিমখানা কর্তৃপক্ষকে জানালে এতিমখানার ভাইস চেয়ারম্যান ও মধুপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মোঃ ফারুক আহম্মেদ বাদী হয়ে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারী বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে থানা পুলিশ রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডঃ উমা সেন জানান, মামলাটির দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত ধর্ষণের ঘটনায় শিক্ষক রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড এবং যৌন নিপীড়নের ঘটনায় পৃথক ভাবে ৮ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































