ব্রেকিং নিউজঃ
বালিয়াকান্দিতে সজিনা গাছ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১১:০১:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ৬০ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সজিনা গাছ থেকে পড়ে শেখ সাদি (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্ধা ও উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাইকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ীর একটি গাছ থেকে সজিনা পাড়তে গাছে ওঠেন শিক্ষক শেখ সাদি। এসময় ডাল ভেঙ্গে নিচে পড়ে গুরুতর আহত হন। বাড়ীর লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিযে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে নেওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
তার মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































