বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে ৩ জন গাঁজা সেবনকারীর জেল-জরিমানা –
- Update Time : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ৫৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাঁজাসেবনরত অবস্থায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩জনকে জেল-জরিমানা করেছে।
মঙ্গলবার বিকাল আড়াই টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বলেন, বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। গাঁজাসেবনরত অবস্থায় উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কামাল মন্ডলের ছেলে ও ৫টি মাদক মামলার আসামী আঃ রউফ মন্ডল (৫০), বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আইন শেখের ছেলে হাবিবুল শেখ (২৬) ও রায়পুর গ্রামের মুকুল শেখের ছেলে টুকু শেখ (২০) কে ৭পুড়িয়া গাঁজাসহ আটক করে আমাকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রমান পাওয়ায় ও অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড ও রউফ মন্ডলকে ২ হাজার টাকা, হাবিবুল শেখ ও টুকু শেখকে ৫শত টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, এস,আই আলমগীর হোসেন, এস,আই মাজাহারসহ থানা পুলিশের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































