বালিয়াকান্দিতে বীরমুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল হাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন –
- Update Time : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ৫৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামের বাসিন্ধা ও নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সী ইয়ার উদ্দিন আহম্মেদের সন্তান বীরমুক্তিযোদ্ধা ও সাবেক আনসার ও ভিডিপি কর্মকর্তা মুন্সী আব্দুল হাইকে শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন করা হয়েছে।
তিনি বৃহস্পতিবার ঢাকায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী,১ ছেলেসহ অসংখ্যগুনগ্রাহী আত্বীয়স্বজন রেখে গেছেন। শুক্রবার সকাল ১০টায় নারুয়া মুন্সী ইয়ার উদ্দিন আহম্মেদ বালিকা বিদ্যালয় মাঠে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা ও মুক্তিযোদ্ধারা। পরে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়।
ওই বিদ্যালয়ে নামাজে জানাযার আগে তার কর্মময় জীবনের উপর বক্তৃতা করেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল হাইয়ের সহদর মেজর (অবঃ) আবু সাঈদ রেজা প্রমুখ। পরে নামাজে জানাযা শেষে মধুপুর কবরস্থানে দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































