বালিয়াকান্দিতে নামযজ্ঞানুষ্ঠানে আ:লীগের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ –
- Update Time : ০৯:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল নাট মন্দির প্রাঙ্গনে ৪দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠানে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেছেন।
শুক্রবার বিকালে নামযজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করেন, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিয়ার আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহম্মেদ হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোস্তফা মুন্সী হেনা, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহম্মদ আলী বাদশা,
পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন, বাবুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, পাংশা পৌরসভার কমিশনার মাহবুব হোসেন রিপন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আজিজ শেখ, আওয়ামীলীগ নেতা আসকার দানিয়েল সিপার, ঢুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মাসুম, বালিয়াকান্দি উপজেলা কৃষকলীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মোফাজ্জেল হোসেন মিঠু, মাসুদ মোল্যা, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর বিশ্বাসসহ ৭টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ীতে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































