বালিয়াকান্দিতে গভীর রাতে চলন্ত পাট ভর্তি ট্রাকে আগুন
- Update Time : ১০:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ১৪২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাট ভর্তি চলন্ত ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গত মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় বুধবার অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ ট্রাকটির চালক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পাট বোঝাই করে নওগাঁ থেকে দুটি ট্রাক ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুরের আব্দুর রাজ্জাক খান জুট মিলের উদ্দেশ্যে রওনা হন। ওই ট্রাক দুটি রাজবাড়ীর বালিয়াকান্দি-সোনাপুর সড়কের নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজের দিয়ে যাচ্ছিল। সে সময় স্থানীয় বাজারের পাহারাদাররা দেখতে পান তার ট্রাক থেকে আগুনের শিখা ছাড়াচ্ছে। তারা ট্রাকটি থামাতে বলেন। সেই সাথে তিনি ট্রাকটি বাঁচাতে পাশ^বর্তী আলমের ইটভাটার পাশে একটা পানি থাকা গর্তে গাড়িটি নামিয়ে দেন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের স্টেশন অফিসার সৈয়দ সরাফত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ট্রাক চালক বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































