পাংশায় সড়ক দূর্ঘটনায় চাচা ও ভাতিজা নিহত, ১১ ওরশ যাত্রী আহত –
- Update Time : ০৯:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬০ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
ওরশ যাত্রী নিয়ে বগুড়া থেকে ছেড়ে আসা একটি রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলার পাংশা উপজেলা শিয়ালডাঙ্গির গোপালপুর ব্রীজ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের পেঁয়াজ ক্ষেতে গিয়ে পরে। ওই দূর্ঘটনায় চাচা ও ভাতিজা নিহত এবং আরো ১১ জন যাত্রী আহত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো, বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের বাদশা প্রমাণিকের ছেলে মিলন হোসেন প্রমাণিক (২২) এবং তার চাচা ও একই গ্রামের সাহেব আলী প্রমাণিকের ছেলে জামাল হোসেন প্রমাণিক (২৭)।
জানাগেছে, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুরের রসুলপুর গ্রামের অন্ধ পীরের ওরশ শরীফে যোগ দিতে গত বুধবার সন্ধ্যায় বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার পূর্ব বাঁশবাড়িয়া গ্রাম থেকে একটি বাস ভর্তি ওরশ যাত্রী রওনা হন। রাত আড়াইটার দিকে বাসটি রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলার পাংশা উপজেলা শিয়ালডাঙ্গির গোপালপুর ব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে তা ওই সড়কের পাশের পেঁয়াজ ক্ষেতের মধ্যে গিয়ে পরে। এতে ঘটনাস্থলেই চাচা জামাল হোসেন প্রমাণিক ও মিলন হোসেন প্রমাণিক মারা যায়।
পাংশা হাইওয়ে থানার ওসি এস,এম,জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও পাংশা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। সেই সাথে আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপারকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































