ঢাকা বিভাগীয় কমিশনারের মা-এর রুহের মাগফেরাত কামনা করে রাজবাড়ীতে দোয়া মাহফিল –
- Update Time : ০৯:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের মাতা মরহুমা মমতাজ রহমানের রুহের মাগফেরাত কামনা করে আজ রবিবার বাদ জোহর জেলা প্রশাসকের কার্যালয়ের নামাজ ঘরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবায়েত হায়াত শিপলু, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজীব, কাফী বিন কবির, হাবিবুল্লাহ, মোঃ আরিফুজ্জামান, রাজবাড়ী কালেক্টরেট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন খান, বাকাসস, রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটন, বাকাসস নেতা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, মোঃ মোস্তফা কামালসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে জেলা প্রশাসক মোঃ শওকত আলী এক সংক্ষিপ্ত বক্তব্যে জানান, মাঠ পর্যায়ে আমাদের অভিভাবক হচ্ছেন- বিভাগীয় কমিশনার। আমাদের ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের রতœগর্ভা মহীয়সী মাতা বেগম মমতাজ রহমান বেশ কিছুদিন যাবত বঙ্গবন্মু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে ছিলেন। তিনি আইসিইউতে থাকাকালীন গত ১৫ ফেব্রুয়ারী সকাল ৭টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর সংবাদ শোনা মাত্রই তিনি বিভাগীয় কমিশনারের সাথে সেল ফোনে কথা বলে রাজবাড়ী জেলা প্রশাসনের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ হতে সমবেদনা জানান। এ সময়ে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীর কাছে তাঁর মায়ের জন্য দোয়া করতে অনুরোধ জানিয়েছেন বলে তিনি দোয়া মাহফিলে অবহিত করেন। তিনি আরও জানান, মরহুমার মৃত্যুর সংবাদ জানার সাথে সাথেই ঐ দিন সকালেই তিনি বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার সকল কর্মকর্তা এবং জেলা প্রশাসনের সকল কর্মচারীর পক্ষ হতে গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক শোকবার্তা বিভাগীয় কমিশনারসহ মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি/মহাসচিব, ঢাকা বিভাগের সকল অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক, সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক, রাজবাড়ী কালেক্টরেট ক্লাবের সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের নিকট প্রেরণ করেছেন।
জেলা প্রশাসক মরহুমা মমতাজ রহমান এর রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য শেষ করেন এবং দোয়া মাহফিল পরিচালনার জন্য হাফেজ মাওলানা আবু সাঈদকে অনুরোধ জানান। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু সাঈদ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































