ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় বালিয়াকান্দির আর এন্ড বি ইট ভাটার কার্যক্রম বন্ধ
- Update Time : ১০:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ১৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মহামান্য হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা নামক স্থানে অবস্থিত মেসার্স আর এন্ড বি (রাবেয়া ব্রিকস) নামক পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাসিবুল হাসান।
এসময় পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: হারুন-অর-রশীদ, পরিদর্শক মো: টিপু সুলতান ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা রক্ষায় বালিয়াকান্দি থানার পুলিশ সদস্যবৃন্দ দ্বায়িত্ব পালন করেন।
এ অভিযানে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করে ইটভাটা না চালানোর জন্য মুচলেকা গ্রহণ করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা পানি নিক্ষেপ করে ভাটার আগুন বন্ধ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































