গাছ কাটতে গিয়ে বোমার বিস্ফোরণ, বালিয়াকান্দিতে নারীসহ আহত ৩ –
- Update Time : ০৫:১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়াতে গাছ কাটতে গিয়ে বিস্ফোরনে এক নারীসহ তিন জন আহত হবার ঘটনা ঘটেছে।
আহতদের তিন জনের দ্ইুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ইউনিয়নের বিলটাকা পোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার কাদেরের স্ত্রী আলেয়া (৩৪), বাকসাডাঙ্গির আবদার (৪৫), খাটিয়াপাড়ার জলিল মন্ডলের ছেলে জিন্নাত (৩৫)।
নারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বিলটাকা পোড়ার সদর আলী সরদারের বাড়ীর পুকুর পাড়ের মেহগনি গাছ কাটার সময় গাছের গোড়ার দিকে কোপ দিলে বিস্ফোরন হয়। এ সময় গাছ কাটার কাজে ব্যাস্ত থাকা দুই ব্যাক্তি ও তাদের পানি খাওয়াতে আসা এক মহিলাসহ ৩জন আহত হয়েছে। গাছের নিচের দিকে জিআই পাইব দেখা গেছে। শুনেছেন কুড়ালের কোপ লাগার পরই সেটি বিস্ফোরিত হয়। হয়তো সেখানে পাইবের মাধ্যমে বোমা জাতীয় কোন বস্তু ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে কারণ উদঘাটনের চেষ্টা করছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। এবং সেখানে গাছ কাটার সময় বোমা জাতীয় কোন বস্তুর বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে বলেও জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































