কালুখালীর পাতুরিয়ায় রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনে ভাংচুর, মামলা –
- Update Time : ০৫:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯
- / ৫৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনে দূর্বৃত্তরা হামলা চালানোর পাশাপাশি ভাংচুর করেছে। ওই ঘটনার পর সোমবার বিকালে জেলার কালুখালী থানায় ২১ জনকে চিহ্নিত এবং অজ্ঞাত পরিচয়ের আরো ১০/১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন, ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
সংশ্লিষ্ঠরা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার দুঃস্থ, অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ বিভিন্ন ধরণে উন্নয়নমূলক কাজ করে আসছে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। যার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এলাকায় বেকারত্ব দূরিকরণের লক্ষে ইলেক্ট্রিক্যাল ইমপ্রুভমেন্ট (রেশী) প্রকল্পের আওতায় একটি ভবন নির্মাণ কাজ শুরু করেছে।
ওই প্রকল্পের কর্মকর্তা আমজাদ হোসেন জানান, গত শনিবার রাতে ৩০/৩৫ জনের একদল দূর্বৃত্ত রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনে প্রবেশ করে এবং ভবন নির্মাণ কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনের প্রায় ৩০টি পাইপ ও সাইনবোর্ড ভাংচুর করে।
তিনি আরো জানান, এলাকার উন্নয়নের জন্য এ প্রকল্পের কাজ চলছে। বেকারত্ব দুর করার লক্ষে এখানে ইলেক্ট্রিক্যাল কাজের উপর প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে যাচ্ছে। অথচ এমন একটি সমাজসেবা মূলক প্রতিষ্ঠানকেও দূর্বৃত্তরা ছাড় দিলো না। তিনি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবী জানান।
কালুখালী থানার অফিসার ইনচার্জ আবু ফরহাদ জানান, ঘটনার পর পরই থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূলত পূর্ব বিরোধের অংশ হিসেবে এই ভাংচুরের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থরা ইতোমধ্যেই থানায় মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































