কালুখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত –
- Update Time : ০৯:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
- / ৫৪ Time View
ফজলুল হক,রাজবাড়ী বার্তা ডট কম :
আজ রবিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ব্র্যাক জিজেডি এর আয়োজনে সপ্তাহ ব্যাপী ৭ তারিখ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ব্র্যাক জিজেডি কালুখালী শাখার আয়োজনে “থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত” প্রতিপাদ্য বিষয় নিয়ে বিকেলে কালুখালী ব্র্যাকের শাখা অফিস কক্ষে মাঠ পর্যায়ের ব্র্যাক কর্মী ও অফিসারদের অংশগ্রহণে ভিডিও ক্লিপ প্রদর্শন পূর্বক অনুষ্ঠিত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ব্যবস্থাপক ব্র্যাক জিজেডি মোঃ মশিউর রহমান, উপজেলা ম্যানেজার জিজেডি কালুখালী মোঃ মেহেদী হাসান এসময় এএম (দাবি) কালুখালী মোঃ জলিলুর রহমান, শাখা ব্যবস্থাপক অলক আচার্য প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তরা বাল্যবিবাহ, যৌতুক বন্ধ ও নারীদের সামাজিকভাবে মর্যাদা পাওয়া সহ কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন আলোচনান্তে বৈষম্যহীন বিকাশের মাধ্যমে জাগরিত কন্যা শিশুই গড়বে আগামীর উজ্জল বাংলাদেশ। সেই পথ নির্মানের দায়িত্ব আমাদের সকলের।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































