আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজবাড়ী শহরে ২ যুবককে কুপিয়ে জখম –
- Update Time : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই জন যুবক আহত হয়েছে। আহতদের প্রথমে রাজবাড়ী পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আহতদের একজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো, রাজবাড়ী জেলা শহরের কলেজপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইনছান আলী (৩০) ও মোক্তার হোসেনের ছেলে আলামিন (২৫)।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা শহরের বিনোদপুর নতুন মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। মূলত সদর উপজেলার মাছেঘাটা এলাকা কেন্দ্রীক গড়ে উঠা বিবাদমান দু’টি গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। যার অংশ হিসেবে প্রতিপক্ষের লোকজন প্রথমে ইনছানকে এবং পরে আলামিনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে আজ শুক্রবার বিকাল পর্যন্ত ওই ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরো বলেন, আহত ইনছান আলীর বিরুদ্ধে ৮টি এবং প্রতিপক্ষের প্রধান শিমুলের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































