অড়াই ঘন্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচাল শুরু
- Update Time : ০৩:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৪৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ঘন কুয়াশায় প্রায় সোয়া ২ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে দেশের দক্ষিণঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসাবে পরিচিতি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এরআগে ভোর সাড়ে ৫টার দিক থেকে পদ্মার অববাহিকায় তীব্র কুয়াশায় পড়তে থাকায় নৌ দূর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘ প্রায় সোয়া দুই ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও যানবাহনের সিরিয়াল হয়নি দৌলতদিয়া প্রান্তে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশায় ভোর থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল পৌনে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে কোন যানবাহন নাই। বর্তমানে এরুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































