রাজবাড়ীর বরাটে ট্রেনে কাটা পড়ে ময়মনসিংহের যুবকের মৃত্যু
- Update Time : ১০:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মো. সাহাজিদ হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাহাজিদ হোসেন ময়মনসিংহ জেলার মশিউর নগর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায়।
বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়দের দেওয়া খবরে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) পুলিশ ঘটনাস্থল থেকে ছিন্নভিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রথমদিকে নিহতের পরিচয় জানা না গেলেও বিকেলে পরিবারের সদস্যদের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে আসে। তবে কোন ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, বিকেলে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়









































































































