বালিয়াকান্দিতে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী –
- Update Time : ০৯:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
- / ৫৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে (২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী) পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে রবিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি থানা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হোসেনের নেতৃত্বে থানার এস,আই দিপন কুমার মন্ডল, এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য, এস,আই নুর মোহাম্মদ, এস,আই বিল্লাল হোসেন, এস,আই হাবিবুর রহমান, এস,আই রেজাউল ইসলামসহ থানা পুলিশের সদস্য, স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। সেবা সপ্তাহ উপলক্ষে পুলিশের উন্নত খাবার, আলোকসজ্জা, সেবার মান নিশ্চিতকরণে আনিত অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষনিক ব্যবস্থা, অপরাধী গ্রেফতারে বিশেষ অভিযান, সড়ক দুঘর্টনা রোধে সচেতনতা সৃষ্টি, যানবাহন তল্লাশীসহ নানা উদ্যোগ গ্রহন করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়












































































































