গোয়ালন্দ ইমাম কমিটির সাধারণ সম্পাদক মওলানা আব্দুল আজিজের ইন্তেকাল –
- Update Time : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ৯৫ Time View
শামীম শেখ,রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক, গোয়ালন্দ বাজার বড় মসজিদের খতিব ও বাজারের আল-আমিন লাইব্রেরির স্বত্বাধিকারী মওলানা আব্দুল আজিজ (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল সারে ৮ টায় ঢাকার মহাখালী বক্ষব্যধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত কয়েকদিন ধরে তিনি নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। মওলানা আব্দুল আজিজ গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার মৃত ক্বারী শরাফত আলীর মেজ ছেলে।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে,এক মেয়ে,আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে জানাযা নামাজ শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।তার মৃত্যুতে পরিবার সহ গোয়ালন্দের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল,উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, রাজবাড়ী ভান্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ সিরাজুম মনির, রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি ইলিয়াস মোল্লা, জেলা পুস্তক ব্যাবসায়ী সমিতির সভাপতি আঃ সাত্তার খান সহ অনেকেই গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































