রাজবাড়ীর কৃতি সন্তান কার্টুনিস্ট এম এ কুদ্দুস-এর আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী
- Update Time : ০৬:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের কৃতি সন্তান, খ্যাতিমান কার্টুনিস্ট ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুসের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার (১৫ জুলাই) পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘রাজবাড়ী বার্তা ডট কম’-এর পক্ষ থেকে মরহুম এম এ কুদ্দুসকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
এম এ কুদ্দুস দীর্ঘদিন দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক সংবাদ-এর কার্টুনিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক-এও কর্মরত ছিলেন। তাঁর সাহসী, ব্যতিক্রমধর্মী ও সমাজসচেতনতামূলক কার্টুন পাঠকমহলে ব্যাপক প্রশংসিত হয়। দেশের সাংবাদিকতা ও কার্টুন অঙ্গনে তিনি একজন সৃজনশীল ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
২০২৩ সালের ১৫ জুলাই রাজধানীর ঢাকার তেজগাঁও শাহীনবাগ এলাকার নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যাসন্তান, অসংখ্য সহকর্মী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়










































































































