ড্রাম ট্রাকের চাপায় বালিয়াকান্দিতে মোটর সাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু
- Update Time : ০৬:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ২১৬ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ড্রাম ট্রাক চাপায় আব্দুল মাজেদ মোল্যা (৫৫) নামে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) দেড় টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার সংলগ্ন গঙ্গারামপুর ৩ রাস্তার মোড়ে এ দুঘর্টনা ঘটে।
স্থানীয় বাসিন্ধা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম তুরান বলেন, নারুয়া বাজারের লেপ-তোষক ব্যবসায়ী আব্দুল মাজেদ মোল্যা বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ছেলে মামুনের দুপুরের খাবার নিয়ে নারুয়া বাজারে যাচ্ছিলেন। গঙ্গারামপুর মোড়ে দ্রুত গতির ইটভাটার একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এসময় স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। মারা যাওয়ায় লাশ নিয়ে বাড়ীতে রেখেছেন।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































