দৌলতদিয়ায় ছিনতাইকারীর কবলে নারী বাসযাত্রী, মালামালসহ গ্রেপ্তার ৩ –
- Update Time : ০৭:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে আটকে থাকা দুই নারী বাসযাত্রী ছিনতাইকারীদের কবলে পড়েন।
তবে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগ, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৩ কিশোর ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু চেয়ারম্যানের পাড়ার মজিদ শেখের ছেলে সাব্বির হাসান (১৯), হোসেন মন্ডলের পাড়ার আলী সরদারের ছেলে আশিক সরদার (২১) ও কিয়ামদ্দিন মোল্লা পাড়ার আজিম শেখের ছেলে সোহেল শেখ (১৯)।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজটে আটকে থাকা সোহাগ পরিবহনের যাত্রী হাসনা আক্তার (২৯) ও তার ছোট বোন টিনা আক্তার (২০) জরুরি প্রয়োজনে বাস থেকে নিচে নামেন।
এ সময় ৪ জন ছিনতাইকারী তাদের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ, দুইটি মোবাইল, একটি স্বর্ণের নাক ফুল ও নগদ ১০,০০০/- টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই জাকির হোসেন জানান, ঘটনার বিষয়ে ৩১ ডিসেম্বর শুক্রবার থানায় একটি মামলা (নং-৩৩) দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সাব্বির হাসান, আশিক সর্দার ও সোহেল শেখকে গ্রেফতার করে লুন্ঠিত সকল মালামাল উদ্ধার করেছেন। গ্রেফতারকৃত আসামীরা দৌলতদিয়া ঘাট এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাদেরকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































