গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবের আ’লীগ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার –
- Update Time : ০৮:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৪ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মাহবুবুর রাব্বানীকে দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক।
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু জানান, শনিবার বেলা ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের সভাপতিত্বে দলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মাহবুবুর রাব্বানীকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি তাকে স্বপদে পুনর্বহাল করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ সভাপতি শেখ আব্দুস সোবহান, আব্দুস ছাত্তার মিয়া, এ্যাড. গণেশ নারায়ন চৌধুরী, রাজবাড়ী পৌরসভার মেয়র মহাম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পালসহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক এবং জেলা কমিটির সদস্যবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়












































































































