সোনাপুরের পেঁয়াজ বাজারে অভিযান, ২ ব্যবসায়ীর জরিমানা –
- Update Time : ০৯:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ৫২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পোঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং পেঁয়াজ ব্যবসায়ীদের কাটসাজি রুখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা আজ রবিবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, ওই বাজারে অভিযান চলাকালে তারা কয়েকটি পেঁয়াজের আড়ৎ পরিদর্শন করেন। সেই সাথে বাজারের “কৃষি বীজ ঘর” মালিককে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ২হাজার ৫ শত টাকা এবং মূল্য তালিকা প্রদর্শণ না করার দায়ে “সততা ট্রেডার্স” মালিককে এক হাজার জরিমানা আদায় করেন। এছাড়াও কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান মালিককে পরামর্শ দেওয়া হয় এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্বলিত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করেছেন জেলা প্রশাসন, জেলা আনসার ব্যাটালিয়ন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও বালিয়াকান্দি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ঠরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































