সেনাবাহিনী সহায়তায় গোয়ালন্দে সুরক্ষা সামগ্রী বিতরন –
- Update Time : ০৭:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১০৫ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতায় পথচারী, রিকশা চালক, অটোরিকশা চালক ও দোকানদারদের মধ্যে সোমবার সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
রাজবাড়ী জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস হোসেন মোল্লা সামগ্রীগুলো বিতরন করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সৌজন্যে এবং সেনাবাহিনীর উৎপাদিত বিতরনকৃত পণ্যসামগ্রীর মধ্যে ছিল জার্মনিল হ্যান্ড ওয়াশ-১ হাজার পিস, জার্মনিল হ্যান্ড স্যানিটাইজার-১ হাজার পিস ও ৫ হাজার পিস মাস্ক।
১৯ এপ্রিল সোমবার বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা পরিষদের পক্ষ হতে গোয়ালন্দ পৌরসভা, উজানচর ইউনিয়ন এবং দৌলতদিয়া ইউনিয়নবাসীর মাঝে এ সুরক্ষা সামগ্রীগুলো বিতরন করা হয়।
এ সময় আরো উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সহসভাপতি মো.জিয়াউল হাসান জিয়া,উপজেলা যুবলীগের সহ-সভাপতি আজাহারউদ্দিন সুমন, পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. টক্কেল মিয়া, প্রচার সম্পাদক মো.আতিকুর রহমান আতিক,মো.আকাশ.জসীম প্রমুখ।
জেলা পরিষদের সদস্য ইউনুছ মোল্লা জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছি। এ কাজে জনগনকে সরকারের পাশে থাকতে হবে।সবাইকে স্বাস্হ্যবিধি মানতে হবে।সেইসাথে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।তাহলে আমরা করোনাসহ যে কোন ধরনের সমস্যা মোকাবিলায় সক্ষম হবো। তিনি আগামীতেও যে কোন দুর্যোগ প্রতিরোধে সাধারন মানুষের পাশে থাকার কথা বলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































