ঈদ-উল-আযহার শুভেচ্ছা! –
- Update Time : ১২:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / ৫৪ Time View
আজ পবিত্র ঈদ-উল-আযহা। সারা বিশ্বের মতো রাজবাড়ীবাসীও এবারের ঈদ উদযাপন করছে শঙ্কা আর আতঙ্ক নিয়ে। একদিকে বাড়ছে করোনা ভাইরাসের পাদুর্ভাব, অন্যদিকে জেলার একটি বড় অংশের মানুষ বন্যাকবলিত। তাই এবারের ঈদ-উল-আযহা রাজবাড়ীর মানুষের জন্য মিশ্র অভিজ্ঞতার।
তারপরও বছর ঘুরে আসা মুসলিম উম্মাহর পবিত্র এই দিনটি উদযাপনে কমতি রাখেনি রাজবাড়ীবাসী। যতটা সম্ভব সামাজিক নিরাপত্তা বজায় রেখে মসজিদে মসজিদে হয়েছে ঈদের জামাত। জীবনের কঠিন এই সময়েও পরিবারের সবাইকে নিয়ে মানুষ চেষ্টা করেছে সামান্যতম আনন্দটুকু ভাগ করে নেওয়ার।
আজ হয়তো মন খুলে ঈদ উদযাপন হয়নি অনেকের। প্রাণ খুলে ঘুরে বেড়াতে পারেনি কিশোর, উচ্ছাসে ভেসে বেড়াতে পারেনি তরুণের দল। কিন্তু এমন দিন নিশ্চয়ই থাকবে না। নিশ্চয়ই আলো আসবে। আমরা সেই সোনালী দিনের অপেক্ষায়। হয়তো আমাদের জীবনে আর এমন ঈদ আসবে না।
সেই প্রত্যাশায়,
রাজবাড়ী বার্তা ডট কম -এর সকল পাঠক, শুভান্যুধায়ী, বিজ্ঞাপন দাতা ও পৃষ্ঠপোষকদের ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
সকলে ভঅলো থাকবেন, সাবধানে থাকবেন। আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মনে রাখবেন, যেদিন আমি, আপনি, আমরা কেউ করোনা আক্রান্ত হবো না সেদিনই রাজবাড়ী থেকে, এ দেশ থেকে, এ বিশ্ব থেকে করোনা বিলুপ্ত হবে। আমরা আমরা যতদিন সুযোগ দেব, করোনা ততদিন আমাদেরেোচখ রাঙিয়ে যাবে।
আপনাদের জীবন আনন্দময় হোক।
- সম্পাদক, রাজবাড়ী বার্তা
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































