র্যাবের অভিযানে কালুখালী থেকে ইয়াবসহ মাদক ব্যবসায়ী মাহাবুল গ্রেপ্তার –
- Update Time : ০৯:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প-এর একটি আভিযানিক দল কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খান এর নেতৃত্বে গত বুধবার রাতে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন বথুনদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় ২২ পিস ইয়াবাসহ হাতে নাতে মোঃ মাহাবুল সরদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে তারা গ্রেপ্তার করে। মাহাবুল কালুখালীর পবন পাঁচবাড়িয়া গ্রামের আশরাফ আলী সরদারের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার কালুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার কালুখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































