রাজবাড়ী-১ আসনে নৌকা পেলেন কাজী কেরামত আলী, আনন্দ মিছিল –
- Update Time : ০৯:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামীলীগের মনোনয়নপত্র হাতে পেয়েছেন বর্তমানরাই। তারা হলেন, রাজবাড়ী-১ আসনে শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি ও রাজবাড়ী-২ আসনে মোঃ জিল্লুল হাকিম এমপি। এ খবর রাজবাড়ীতে এসে পৌছানোর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে। তারা আজ রবিবার সন্ধ্যায় জেলা শহরে আনন্দ মিছিল ও পথ সভা করেছে।
জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের করা হয় আনন্দ মিছিল। মিছিলটি রাজবাড়ী বাবার প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে ফিরে আসে এবং পথ সভায় মিলিত হয়। পথ সভায় জেলা আওয়ামীলীগের সাহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, রাজবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা আলমগীর সেখ তিতু ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































