রাজবাড়ী জেলা শহরের একতা ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা –
- Update Time : ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
- / ৪৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের একতা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট (রক্ত টেষ্টের একটি উপাদান বা বিভিন্ন পরীক্ষায় এটি ব্যবহৃত হয়) থাকায় জরিমানা করেছেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত সোমবার দুপুরে দিকে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় একতা ডায়াগনস্টিক সে›ন্টারে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট (রক্ত টেষ্টের একটি উপাদান বা বিভিন্ন পরীক্ষায় এটি ব্যবহৃত হয়) রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম পরিবর্তন ডটকমকে জানান, রাজবাড়ী জেলা শহরের একতা ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































