রাজবাড়ীর মিজানপুরের বন্যা দূর্গত ১৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ –
- Update Time : ১১:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীর চরে অবস্থানরত বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে ট্রলার যোগ দূর্গতদের কাছে গিয়ে খাদ্য সামগ্রী তুলেদেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, ্হইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, ৯নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমানসহ অন্যান্যরা।
জানাগেছে, চলতি বন্যায় মিজানপুর ইউনিয়নের চরমৌকুড়ি, কাঠুরিয়া ও আমবাড়িয়া চরের কয়েক শতাধিক পরিবার পদ্মা নদীর পানিতে বন্ধি হয়ে পড়েছেন। যে কারণে উপজলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ জনকে ২০ কেজি করে চাল এবং ৮০ জনের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া ও ১ লিটার তেল প্রদান করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানিয়েছেন, পানিবন্দি ৩ হাজার পরিবারের তালিকা তারা পেয়েছেন। পানিবন্দিদের সহায়াতার জন্য রবিবার পর্যন্ত ২৫০ মেট্রিক টন চাল, শিশু খাদ্যের জন্য ২ লাখ টাকা, গবাদী পশুর খাদ্যের জন্য ২ লাখ টাকা এবং ১ হাজার প্যাকেট শুকনা খাবার তারা বরাদ্দ পেয়েছে। ইতোমধ্যে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































