রাজবাড়ীর পাংশায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান –
- Update Time : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বুধবার রাজবাড়ী সফর করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি হেলিকপ্টর যোগে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া কলেজ মাঠে নামেন। সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তার পাশে থেকে সালাম গ্রহণ করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসন চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সড়ক বিভাগের গোপালগঞ্জের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খায়রুল ইসলাম, ফরিদপুরের তত্ববধায় প্রকৌশলী জাবির হোসেন, রাজবাড়ী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর পর ওবায়দুল কাদের রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী শিয়ালডাঙ্গী মোড়ে আহলাদীপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া আঞ্চলিক মহাড়কের (আর-৭১০) তালতলা হতে শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩.৩৯০ কিলোমিটার সড়কাংশ প্রশস্তকরণ ও পূর্ন নির্মান কাজের উদ্বোধন করেন। পরে তিনি জেলার পাংশা গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠ ও জেলা শহরের শহীদখুশি রেলওয়ে ময়দানে উপজেলা ও জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবেও বক্তৃতা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































