রাজবাড়ীর খানখানাপুরে কেকেএস নবীন-প্রবীণ উৎসব অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের সুরাজ মোহিনী স্কুল এন্ড কলেজ মাঠে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর সাংস্কৃতিক ক্রীড়া কর্মসূচির আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর অর্থায়নে কেকেএস প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় দিনব্যাপী নবীন-প্রবীণ উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় ক্যারাম,লুডু,দড়িখেলা ও বিকেলে নবীন-প্রবীণ প্রীতি ফুটবল ম্যাচ এতে নবীন দল ৪ গোল ও প্রবীণ দল ৫ গোল করে। উক্ত খেলায় প্রবীণ দল ১ গোলে জয়ী হয়। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় প্রবীণ দলের মোঃ দুখু মাহবুব (৭০)। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেকেএস এর নির্বাহী পরিচালক রাজবাড়ী জেলার আলোকিত মানুষ জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূও মোহাম্মদ ভুঁইয়া,সদস্য জেলা পরিষদ,রাজবাড়ী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাজিমদ্দিন মিয়া,কমান্ড,খানখানাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা। বিশেষ অতিথি হিসেবে খানখানাপুর ইউনিয়নের প্রবীন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিমদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন মোঃ সিরাজুদ্দিন বিশ^াস,অধ্যক্ষ, খানখানাপুর সুরাজ মোহিনী স্কুল এন্ড কলেজ এছাড়াও কেকেএস এর প্রধান কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন শাখা, কর্মসূচি ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির কর্মসূচি কর্মকর্তা ফয়েজুল হক কল্লোল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































