রাজবাড়ীর কল্যানপুর মধ্যপাড়ায় বাৎসরিক কুরআন মাহফিল অনুষ্ঠিত –
- Update Time : ০৫:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮
- / ৫২ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর মধ্যপাড়া মোহাম্মাদীয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রাতে কল্যাণপুর মধ্যপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। কুরআন মাহফিলের সভাপতিত্ব করেন সাবেক আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক সাহেব।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন, সৌদি আরব লিসান্স মদীনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শাইখ আব্দুর নুর আল মাদানী, দ্বিতীয় বক্তা ছিলেন, মরডাঙ্গা সেকেন্ডারী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা সৈয়দ আহম্মদ, তৃতীয় বক্তা ছিলেন, ঢাকা দাওড়া হাদীসের শাইখ রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও আজাদ আল হেরা কওমি মাদরাসার সভাপতি শাহআলম পাঠান, আলীপুর ৪নং ওয়ার্ড সদস্য মোঃ সিদ্দিক ব্যাপারী প্রমূখ।
মাহফিল পরিচালনা করেন, কল্যাণপুর মধ্যপাড়া মোহাম্মাদীয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আল আমিন এবং সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, মোঃ রফিক উল্লাহ বকুল ও মোঃ দেলোয়ার হোসেন বাবু। তাফসীরুল কুরআন মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































