রাজবাড়ীতে ২৫০ অসহায় ও দুঃস্থ্যদের মাঝে কুরবানির মাংসসহ ঈদ সামগ্রী বিতরণ –
- Update Time : ১০:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / ৬৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরে সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে ২৫০ জন অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে কুরবানির মাংসসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ডাঃ মোঃ নিয়ামুল ইসলাম।
শনিবার বিকাল ৩টার দিকে মিজানপুরের বড়লক্ষীপুরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নিয়ামুল ইসলামের নিজ বাড়ীতে গরু কুরবানি শেষে তার প্রতিবেশী ও দুঃস্থ্যদের মাঝে কুরবানির মাংস ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
জানাগেছে, মিজানপুরের বড়লক্ষীপুরে আব্দুর রহমানের ছেলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও করোনা হাসপাতালের প্রত্যক্ষ সেবায় নিয়োজিত ডাঃ মোঃ নিয়ামুল ইসলাম বিশাল আকৃতির একটি গরু কুরবানি করে সম্পূর্ণ মাংস সেই সাথে মাস্ক, সেমাই, চিনি, তেল, দুধ ও সাবান এলাকার ২৫০ জন অসহায় দুঃস্থ্যদের মাঝে বিতরণ করেছে। এছাড়া আগামীকাল একটি খাসী কুরবানি করে দুঃস্থ্যদের মাঝে বিতরণ করবেন। প্রায় ২০ বছর ধরে পারিবারিক ভাবে কুরবানির মাংসসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন পরিবারটি।
অসহায় দুঃস্থ্যরা জানান, কুরবানির মাংসসহ ঈদ সদাই পেয়ে তারা অনেক খুশি। এভাবে অসহায়দের পাশে যেন সারা জীবন ডাঃ নিয়ামুল থাকতে পারে সে দোয়া করেন।
বিতরণে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও করোনা হাসপাতালের প্রত্যক্ষ সেবায় নিয়োজিত ডাঃ মোঃ নিয়ামুল ইসলামের বাবা আব্দুর রহমান, ডাঃ মোঃ নিয়ামুল ইসলাম, তার স্ত্রী রুমানা কাদের, ফুপাতো ভাই মোঃ শাহিনুল ইসলাম শাহিন, ছোট ভাই ফরিদুল ইসলাম ইপুল প্রমুুখ।
ডাঃ মোঃ নিয়ামুল ইসলাম জানান, অনেক অসহায় মানুষ সারা বছরে একবার গরুর মাংস কিনে খেতে পারে না। সে দিক বিবেচনা করে গরু কুরবানি করে সেই মাংসসহ ঈদ সামগ্রী উপহার সামগ্রী বিতরণ করছেন। প্রায় ২০ বছর ধরে এভাবে দিয়ে যাচ্ছেন এবং এ ধারা অব্যাহত রাখবেন। এছাড়া আগামীকাল খাসী কুরবানি করেও বিতরণ করবেন।
তিনি আরো জানান, ঈদুুল ফিতর ও ঈদুল আজহার উৎসব ভাতা সম্পূর্ণ দুঃস্থ্যদের মাঝে বিতরণ করেছেন এবং করোনাকালীন সরকারের ঘোষনা করা প্রণোদনা ভাতা পেলে বন্যার্তদের মাঝে বিতরণ করবেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































