দেড় হাজার পিস ইয়াবাসহ রাজবাড়ীতে রোহিঙ্গা গ্রেপ্তার –
- Update Time : ০২:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর থেকে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ শাহ (২৫) নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের সদস্যরা।
বুধবার সকাল পৌনে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৮।
আটককৃত মোহাম্মদ শাহ মিয়ানমার দেশের বছিদহ জেলার মুন্ডু থানার পাদগুনা গ্রামে (এপি/সাং-জামতলী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার) আব্দুল কাদের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদুপর র্যাব-৮ ক্যাম্পের একটি অভিযানিক দল গতকাল রাতে সদর থানার আহলাদীপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ১ মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৫শ টাকাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করেছে।
বিজ্ঞপ্তিতে আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে ।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































