যত উন্নয়ন হয়েছে সবই আ:লীগের অবদান – বালিয়াকান্দিতে জিল্লুল হাকিম, এমপি –
- Update Time : ০৬:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
- / ৫১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী। যা প্রতিশ্রুতি দেয় তার বাস্তবায়ন করে। বিএনপি আমলে কোন উন্নয়ন হয়নি, শুধু লুটপাট করেছে। দেশে যত উন্নয়ন হয়েছে সবই আওয়ামীলীগের অবদান। এ কারণে মানুষ আওয়ামীলীগকে ভালোবাসে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। নৌকার উন্নয়নের বাতাসে ভেসে গেছে বিএনপি। এখন অধিকাংশ লোকই নৌকায় উঠেছে। বিএনপির অনেক নেতাই তাদের মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইতে রাজি নয়। কারণ তারা ক্ষমতায় থেকে কি কাজ করেছে জনগণের এমন প্রশ্নের জবাবে ভোট চাইতে পারছে না।
গত শুক্রবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় জামালপুর কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকার প্রার্থী মোঃ জিল্লুল হাকিম এসব কথা বলেন।
জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামীম মিয়া মোড়লের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ফকরুজ্জামান মুকুট, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, সাধারন সম্পাদক শামছুল আলম সুফি, যুগ্ন সাধারন সম্পাদক একেএম ফরিদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, কৃষকলীগের কিউআর মহব্বত প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































