বালিয়াকান্দি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার –
- Update Time : ০৭:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ৫৫ Time View
জাহিদুর রহিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামে করোনার কারণে বেকারগ্রস্থ এক যুবক আতœহত্যা করেছে। ওই যুবকের নাম, অনুপ কুমার মন্ডল (২২)। সে উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের সঞ্জিব মন্ডলের ছেলে।
জানাগেছে, অনুপ কুমার মন্ডল রংপুরের কুড়িগ্রামে মিষ্টির দোকান ছিল। সেখানেই বিয়ে করে। করোনার প্রার্দুভাবের কারণে বেকার হয়ে পড়ে দোকান বন্ধ করে বাড়ীতে এসে মাঠে কাজ করছিল। রবিবার সন্ধ্যায় হঠাৎ নিখোঁজ হয়। সোমবার সকালে বাড়ীর অদুরে মনোজিৎ মন্ডলের নির্মাণাধীন বিল্ডিংয়ের সিড়ির রডের সাথে গলায় ফাঁস নেওয়া লাশ পাওয়া যায়। থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































