ফেসবুকে পরিচয়, প্রেমের জালে আটকিয়ে কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ –
- Update Time : ০৭:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ভার্চুয়াল প্রেম। তারপর কৌশলে প্রেমের জালে আটকিয়ে কলেজ ছাত্রী প্রেমিকার নগ্ন ভিডিও ধারণ। প্রেমিকাকে দেখা করে শাররীক সম্পর্ক স্থাপনের চেষ্টা। আর ওই চেষ্টায় ব্যার্থ হয়ে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবার হুমকী। সব শেষ যন্ত্রণা থেকে বাঁচতে ওই ছাত্রীর অভিভাবকরা অন্যত্র বিয়ে দিয়েও পেলোনা শান্তি। লম্পট প্রেমিক ধারণ করা ভিডিও ছাত্রীর স্বামীর মুঠোফোনে পাঠিয়ে নতুন সংসার করলো তছনছ। এমনি ঘটনা ঘটেছে রাজবাড়ীতে। ওই ঘটনায় ছাত্রী বাদী হয়ে লম্পট প্রেমিক জাহাঙ্গীর (২৫)-এর বিরুদ্ধে পর্ণোগ্রাফী আইনে গত বৃহস্পতিবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। জাহাঙ্গীর রাজবাড়ী জেলা শহরের ভবানীপুরের ড্রাইআইস ফ্যাক্টরী এলাকার মোবা কারীর ছেলে।
ওই ছাত্রী জানিয়েছন, তিনি রাজবাড়ীর একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। ৩ বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে জাহাঙ্গীর সাথে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন। এক পর্যায়ে জাহাঙ্গীর কথার ছলনায় ভিডিও কলের মাধ্যমে তিনি তার নগ্ন প্রকাশ করেন। যে ভিডিও কৌশলে জাহাঙ্গীর রেকর্ড করে। পরবর্তীতে জাহাঙ্গীর তাকে দেখা করে খারাপ কাজ করার জন্য বলে। তবে তিনি তাতে রাজি না হওয়ায় ওই ভিডিও ছড়িয়ে দেবে বলে হুমকী দেয়। বিষয়টি তিনি তার পরিবারের সদস্যদের অবহিত করেন। যে কারণে পরিবারের সদস্যরা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। তিনি সুখে সংসারও করতে থাকেন। এরই মাঝে জাহাঙ্গীর অশ্লিল ওই ভিডিও ইমোর মাধ্যমে গত ৩ সেপ্টেম্বর ফেক আইডি থেকে তার স্বামী ও দেবরের মোবাইলে পাঠায়। এতে তার পারিবারিক ও সামাজিক সম্মান হানি হয়েছে। যে কারণে তিনি জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার ওসি (তদন্ত) ইফতে খারুল আলম প্রধান জানিয়েছেন, ওই ছাত্রীর মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। একই সাথে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































