পাংশা ভাই ভাই সংঘ মন্দি’র পরিদর্শন করলেন ডিসি –
- Update Time : ০৬:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
- / ৫৩ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিনে রাজবাড়ীর পাংশা পৌর শহরের ভাই ভাই সংঘ পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেছেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
গত বুধবার সন্ধ্যায় মন্দিরে প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি সকল জাতির মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, অশুভ শক্তির বিনাশ করতেই এই দেবী দুর্গার আগমন ঘটেছিল। জগতের সকল অশুভ শক্তির বিনাশ করে দেবী দুর্গা জগতে মঙ্গল প্রতিষ্ঠা করেছেন। তাই প্রতিবছরই সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য শারদীয় দুর্গোৎসব পালন করে আসছে। যাতে জীব ও জগতের মঙ্গল ঘটে। এসময় তিনি রাজবাড়ী জেলাবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভাই ভাই সংঘের সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান (ওদুদ), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস (সাগর), সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































