পাংশায় ৯৯৫ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ –
- Update Time : ১০:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
- / ৫০ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
বিএনপির আমলে কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে, সারের জন্য সারাদিন লাইন দিয়ে দাড়িয়ে থাকতে হত আর আজ সার কৃষকের দৌড় গোড়ায় পৌছে গেছে। আমাদের সরকার আজ বিনামূল্যে সার বীজ প্রদান করছে। দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে দেশের মানুষ আজ ভাল আছে আর এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে পূনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। মনোনয়োন নিয়ে বিভ্রান্তির কিছু নেই, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কৃষি এবং কৃষকের সার-বীজের কোন অভাব থাকে না তিনি পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য নৌকা মার্কায় ভোট চান।
আজ শুক্রবার দুপুর ১২টায় উপজেলার ১০টি ইউনিয়নের ৯৯৫ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন। পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে রবি/২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইজাজুল করিম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































