চুরি হওয়ার পর বালিয়াকান্দির স্লুইস গেট বাজার জামে মসজিদে কোরআন শরীফ প্রদান –
- Update Time : ০১:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দুই চোর সুকৌশলে মসজিদে প্রবেশ করে সেখানে থাকা ১১টি কোরআন শরীফ চুরি করে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে রাজবাড়ীর কৃতি সন্তান, ফ্রান্স প্রবাসী ও আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম ১৫টি কোরআন শরীফ ওই মসজিদে প্রদান করেছেন।
বুধবার দুপুরে আশরাফুল ইসলামের পক্ষে নিল আকাশ ও এসএম হিরা কোরআন শরীফ গুলো তুলেদেন ওই মসজিদ কমিটির সভাপতি মো: মোসলেম শেখ ও ইমাম মাও: নূর ইসলামের হাতে।
উল্লেখ্য, গত রবিবার সকাল ১০ টার দিকে ওই দুই ছাত্র একটি মোটরসাইকেল যোগে এসে মসজিদে প্রবেশ করে ১১ খানা কোরআন শরীফ ব্যাগে ভর্তি করে চম্পট দেয়। কোরআন শরীফ গুলো বিভিন্ন গ্রামে কম দামে বিক্রি করে। সন্ধ্যায় একই সড়ক দিয়ে বালিয়াকান্দি উপজেলা সদর বাজারের দিকে যাওয়ার পথে স্লুইচ গেইট বাজারের কাপড় ব্যবসায়ী গোলাপ ফকির তাদের আটক করে। আটককৃতরা হলো, জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা গ্রামের মামুন মোল্লার ছেলে মেহেদী হাসান (১৮) ও পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণকোলা গ্রামের আকমদ্দিন মিয়ার ছেলে তাওহিদুল ইসলাম (১৯)। সে সময় এলাকার লোকজন মসজিদের ইমাম নুরুল ই্সলামকে খবর দেন। ইমাম ও এলাকার লোজনের জিজ্ঞাসাবাদে কোরআন শরীফ চুরি করে বিক্রির বিষয় স্বীকার করে তারা। লোকজন রাত সাড়ে ৮ টার দিকে অভিযুক্ত দুই ছাত্রকে পুলিশে সোপর্দ করে। ওই দুই ছাত্র ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার বরিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র। তারা গত একমাস যাবৎ বিভিন্ন উপজেলার গ্রাম-গঞ্জের মসজিদে ঢুকে কোরআন শরীফ ও অন্যান্য সামগ্রী চুরি করে বিক্রি করতেন বলে স্বীকার করেন। পুলিশ সোমবার মামুন মোল্লা ও মেহেদী হাসানকে আদালতে প্রেরণ করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































